,

শাকিব নয় জিৎকেই এগিয়ে রাখলেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : প্রিয় মানুষের তালিকায় শাকিব খান নয় জিৎকেই এগিয়ে রাখলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঢাকাই চিত্রনায়ক শাকিব খান নাকি জিৎ, কে আপনার প্রিয়? নুসরাত ফারিয়ার কাছে এমনটাই প্রশ্ন ছিল। উত্তর দিতে সময় নেননি নুসরাত ফারিয়া।

তিনি বললেন, অবশ্যই জিৎ আমার প্রিয়। আমি তাঁর সাথে কাজ করেছি, তাঁকে জানি। শাকিবের সাথে আমার কাজ করা হয়নি- স্বাভাবিকভাবেই আমাকে তাঁর সম্পর্কে প্রশ্ন করলে তো আমি কিছুই বলতে পারবো না।

নুসরাত ফারিয়া বলেন, শাকিব ভাইয়ের সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই। তার সাথে কোনো কাজও হয়নি। একবার জাজ মাল্টিমিডিয়ার প্রোগ্রামে তাঁর সাথে দেখা হয়েছিল। সেখানে আমাকে শাকিব ভাই জিজ্ঞেস করেছিল কাজ কেমন চলছে- সব ঠিক ঠাক কি না! আমি উত্তর দিয়েছিলাম। ওই একবারই। এরপরে আর দেখা হয়নি।

শাকিবের সাথে কাজ করবেন কি না? এই প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, সুযোগ তৈরি হলে অবশ্যই কাজ করবো। সে সুযোগ এখনও তৈরি হয়নি। যদি হয় তাহলে করবো।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে