রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে সালমানের আরজি

news-image

বিনোদন ডেস্ক : ‘বাল্মিকী’ ইস্যুতে হিন্দু জাতীয়তাবাদী ব্রাহ্মণদের ভীষণ খেপিয়ে দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। আর তারই ফলশ্রুতিতে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়।

একটি রিয়েলিটি শোতে তিনি ও শিল্পা শেঠি বাল্মিকী বিষয়ে ‘অসদাচরণ’ করেন বলে অভিযোগ করে ওই সম্প্রদায়। একে একে চারটি এফআইআর করা হয় তাঁর বিরুদ্ধে। এগুলো করা হয় রাজস্থান, দিল্লি, গুজরাট ও মুম্বাইয়ে।

আর, এই ‘এফআইআর’ বিষয়টি থেকেও মুক্তি চান ‘ভাইজান’ সালমান খান। তাই তিনি দ্বারস্থ হয়েছেন সর্বোচ্চ আদালতের। প্রধানত সেখানে তিনি রাজস্থানের চুরুতে বাল্মিকী যুব সংস্থা কর্তৃক দায়েরকৃত এফআইআর-এর বিষয়ে আরজি জানান। এই আইনি বৃত্ত থেকে বেরিয়ে আসতে সর্বোচ্চ আদালতের কাছে এই এফআইআর রদ বা স্থগিত করার বিষয়ে আরজি পেশ করেন তিনি।

এখন দেখার বিষয়, অন্যান্য আদালতের মতো সর্বোচ্চ আদালতও সালমানের প্রতি সদয় হন কি-না।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ