,

পার্বতীপুর মধ্যাপাড়া পাথর খনির অভ্যন্তরে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

news-image

রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর থেকে : পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডে পাথর উত্তোলনের সময় খনির অভ্যন্তরে দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মধ্যাপাড়া খনি সুত্রে জানা যায়, শনিবার আনুমানিক রাত সাড়ে ৮ টায় খনির অভ্যন্তরে দূর্ঘটনা ঘটে। এসময় খনি শ্রমিক মামুন (২৯) গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)র অধীনে দীর্ঘদিন যাবৎ ওই শ্রমিক খনিতে কাজ করে আসছে। এসময় আরও দুই শ্রামিক আহত হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে তারা বাড়ি ফিরে যায়। নিহত মামুন উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাখানপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

একটি সুত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র অসাবধানতায় প্রতিনিয়তই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ খনি শ্রমিকদের সতর্কভাবে কাজ করালে এ দূর্ঘটনা হতে অনেক শ্রমিক রক্ষা পাবে বলে মনে করছেন শ্রমিকরা। মধ্যাপাড়া পাথর খনির প্রায় সাড়ে ৩শ শ্রমিক ৩ শিফটে কাজ করে আসছে। তাদের কারওই কোন ইন্সুরেঞ্জ নেই বলে জানা যায়। ফলে শ্রমিকের মৃত্যুর পর তার পরিবার অর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে