,

সোমবার আশুগঞ্জ নৌবন্দরে আসবে ত্রিপুরার পাঁচ হাজার টন খাদ্যশস্য

Tripura_0প্রতিনিধি : ত্রিপুরার জনগণের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে বিনা শুল্কে দ্বিতীয় দফার মতো আরো পাঁচ হাজার টন খাদ্যশস্য নিয়ে যাবে ভারত সরকার। সরকারি সরবরাহ ব্যবস্থার (পিডিএস) চাহিদা অনুযায়ী ১০ হাজার টন খাদ্যশস্য বাংলাদেশ তার ভেতর দিয়ে বিনা শুল্কে নেওয়ার সুযোগ দিয়েছিল। এর আওতায় গত আগস্ট মাসে পাঁচ হাজার টন খাদ্যশস্য ভারত থেকে বাংলাদেশের মধ্য দিয়ে ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়েছিল।

জানা যায়, পাঁচ হাজার টন খাদ্যশস্য নিয়ে তিনটি জাহাজ আগামীকাল রোববার বা পরদিন সোমবারের মধ্যে আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর আগের মতোই সেই খাদ্যশস্যগুলো বাংলাদেশের ট্রাকে করে আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলার সরকারি খাদ্য গুদামে নিয়ে যাওয়া হবে। জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরা রাজ্যের জনগণের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবে বাংলাদেশ বিনা শুল্কে ওই খাদ্যশস্য পরিবহনের সুযোগ দিচ্ছে।

উল্লেখ্য, গত মাসে নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) তৃতীয় বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতেও বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের খাদ্যশস্য নেওয়ার বিষয়টি স্থান পায়। যৌথ বিবৃতির ২১তম দফায় বলা হয়েছে, ত্রিপুরার জনগণের জন্য সরকারি সরবরাহ ব্যবস্থার চাহিদা অনুযায়ী খাদ্যশস্য বাংলাদেশের ভেতর দিয়ে নেওয়ার সুযোগ দেওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশকে কৃতজ্ঞতা জানান। ওই বিবৃতিতে আন্তরাষ্ট্রীয় সংযোগকে (কানেক্টিভিটি) সামনে রেখে আশুগঞ্জ নৌবন্দর নির্মাণ, আখাউড়া-আগরতলা সড়কের আধুনিকায়ন, পাবনার ঈশ্বরদীতে রেল কনটেইনটার ডিপো, স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলোর অবকাঠামো আধুনিকায়নের মতো বিষয়ও স্থান পায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর