,

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই : ইসি সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তবে আইনের মধ্যে থেকে যেসব দাবি পূরণ করা সম্ভব, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন তা করবে বলে জানান তিনি।

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এ কথা বলেন।

এর আগে বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক বসে ড. মোশাররফের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একগুচ্ছ লিখিত প্রস্তাব দেয় দলটি।

প্রস্তাবে দুই সিটিতে নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানানো হয়। এ ছাড়া গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানান বিএনপি নেতারা।

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে জাতীয় নির্বাচনে তারা অংশ নেবেন না।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে