,

আবারও আলোচনায় প্রিয়া প্রকাশ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার নতুন অভিনেত্রী প্রিয়া প্রকাশকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই।

অনেক আগেই চোখের চাহনি, ভ্রুর ওঠানামা করিয়ে লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ বছরের ভালোবাসা দিবসে মালয়ালম সিনেমার একটি গানের ভিডিও ক্লিপ রাতারাতি তারকা বানিয়ে দেয় মিষ্টি হাসির প্রিয়াকে।

আবারও চোখের ইশারায় জাদু করলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি খাদ্য প্রস্তুতকারী সংস্থার চকলেটের বিজ্ঞাপনে মডেল হয়েছেন প্রিয়া। প্রায় ২৫ সেকেন্ডের এই বিজ্ঞাপনটিতে দেখা যায়, ক্রিকেট মাঠের পাশে বসে মন দিয়ে চকলেট খাচ্ছেন প্রিয়া। এ সময় এক খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনেই ধরা দিয়েছে সেই চেনা মেজাজ। চোখে চোখে কথা বলেছেন তিনি।

বর্তমানে বি.কম প্রথম বর্ষে পড়াশোনা করছেন ১৮ বছর বয়সী প্রিয়া। মালয়ালম সিনেমা ‘অরু আদার লাভ’ দিয়েই অভিনয় জীবনের শুরু করেছেন।

নতুন বিজ্ঞাপনেও ভিডিওটিও অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে শোনা যাচ্ছে, শিগগিরই অভিনেতা রণবীর সিংয়ের বিপরীতে বলিউডের সিনেমায় দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস