রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দি অবস্থায় রথীশ হত্যা মামলার আসামির মৃত্যু

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলার এক আসামির বন্দি অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। তার নাম মিলন মোহন্ত (৩০)।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অজয় কুমার রায়।

রথীশ চন্দ্রের সহকারী হিসেবে ছিলেন মিলন মোহন্ত। তাকে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে আনা-নেয়া থেকে শুরু করে যাবতীয় কাজ করতেন মিলন।

রথীশ চন্দ্র হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১ এপ্রিল মিলনকে রংপুর শহরের কাচারিবাজার থেকে গ্রেফতার করা হয়।

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের জন্য মিলনকে ৫ এপ্রিল আদালতে হাজির করা হয়। তবে অসুস্থ থাকায় আদালত তার স্বীকারোক্তি গ্রহণ না করায় কারাগারে ফেরত নিয়ে যাওয়া হয়। পরে ওই দিন মিলনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২৯ মার্চ রাতে রথীশকে ভাত ও দুধের সঙ্গে ১০টি ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন সকালে শিক্ষক কামরুল একটি ভ্যান নিয়ে আসেন। আলমারি পরিবর্তনের নাম করে সেই আলমারিতে লাশ ভরে নিয়ে তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে শহরের তাজহাট মোল্লাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বালু খুঁড়ে পুঁতে রাখেন। ৩ এপ্রিল রাতে র‍্যাব ওই ভবনের ভেতর থেকে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ