রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা পালনে মুসলমানদের বাধ্য করা যাবে না-আবুল হাসান শেখ

news-image

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো: আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেছেন, পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা পালনে মুসলমানদের বাধ্য করা যাবে না। এইদিন হলো অমুসলিমদের উৎসবের দিন। বৃহস্পতিবার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা মো. আবুল হাসান শেখ- ইমাম ফখরুদ্দীন উসমান বিন আলী আয যাইলায়ীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, পহেলা বৈশাখ হিন্দু ও বৌদ্ধদের ১৭টি পূজা অনুষ্ঠিত হয় এবং এইদিনে সংখ্যালঘুদের ধর্মীয় বিশ্বাস মোতাবেক পেঁচা মঙ্গলের প্রতীক রক্ষীর বাহন, গাভী রামের সহযাত্রী, সূর্য দেবতার প্রতীক ও ময়ূর কার্তিক বাহন। যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক স্বাতন্ত্রের পরিপন্থী।

ওলামা লীগের সাধারণ সম্পাদক বলেন, মহান আল্লাহ পাক তিনি এরশাদ মুবারক করেন, ‘তোমরা মূর্তির অপবিত্রতা এবং মিথ্যা কথা তথা পূজা সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাক’। নওরোজ বা নববর্ষ তথাকথিত বাংলা প্রকৃতপক্ষে ফসলী নববর্ষ মজুসী-মুশরিক, হিন্দু, বৌদ্ধদের পূজার অংশ এবং তর্জ-তরীক্বা, এতে মুসলমানদের কোন অংশ নেই।

আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী পহেলা বৈশাখের নামে মুখোশ পরা মিছিল সরকারি কর্তৃপক্ষ বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ