রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজদের জন্য বল করা কঠিন ছিল : রোহিত শর্মা

news-image

স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের হয়ে নিজের প্রথম ম্যাচেই নায়ক হওয়ার সুযোগ ছিল টাইগার তারকা মোস্তাফিজের। তবে শেষ পর্যন্ত চেষ্টা করেও দলকে জয়ে এনে দিতে পারলেন বাঁ-হাতি এই পেসার। ব্রাভোর এক ঝড়ো ইনিংসের উপর ভর করে মুম্বাইয়ের বিপক্ষে ১ উইকেটের জয় তুলে নিয়েছে ধোনির চেন্নাই। তবে ম্যাচ শেষে মোস্তাফিজদের পাশেই দাঁড়ালেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। জানালেন শিশিরের মধ্যে বল করা মোস্তাফিজ-বুমরাহদের জন্য কঠিন ছিল।

শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। বল করতে এসে মোস্তাফিজ প্রথম তিন বল ডট দিলেও চতুর্থ বলে ছয় খেয়ে বসেন চেন্নাইয়ের ব্যাটসম্যান কেদার যাদবের কাছে। মোস্তাফিজের করা পঞ্চম বলে চার মেরে দলকে স্মরণীয় এক জয় এনে দেন ইনজুরির নিয়েও দলের প্রয়োজনে ব্যাট করতে নামা যাদব।

ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই মুহূর্তে খুব খারাপ লাগছে। ব্রাভোকে আমাদের কৃতিত্ব দিতে হবে। আমরা ইয়র্কার দিতে চেষ্টা করেছি কিন্তু বোলাররা পারেনি। আমাদের আরও ভালো করতে হবে। ম্যাচের ১৭ ওভার পর্যন্ত খেলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। যাই হোক, ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। এছাড়া শিশির পড়ার পর থেকেই বোলারদের জন্য বল করা কঠিন ছিল।’

চেন্নাই অধিনায়ক ধোনি বলেন, ‘চেন্নাই-মুম্বাই এমন ম্যাচ যা সবাই দেখতে চায়। আমরা দুই বছর আবারও ফিরলাম। ব্রাভো যেভাবে দায়িত্ব নিয়ে খেললও তা দেখতে সত্যিই ভালো ছিল। আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম। ম্যাচ থেকে আমাদের ইতিবাচকটাই নিতে হবে।’

ম্যাচ সেরা ব্রাভো জানান, ‘জয়টা ছিল দুর্দান্ত এবং আমরা এটা চেন্নাইয়ের সমর্থকদের উৎসর্গ করছি। চেন্নাই আমার প্রতি বিশ্বাস দেখিয়েছে। আমি প্রথম দিকে আসায় ব্যাটিংয়ের সেরা সুযোগ পেয়েছিলাম। আমি দলকে জেতাতে পেরে খুশি।’

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার