রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমসে রৌপ্য জিতলেন বাংলাদেশের বাকী

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশের হয়ে প্রথম পদক জিতলেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৪.৭ স্কোরে রৌপ্য জেতেন এই তারকা। এর আগে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২০তম আসরেও রৌপ্য জিতেছিলেন বাংলাদেশের এই তারকা।

১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফাইং রাউন্ডে ৬১৬.০ স্কোর করে ফাইনালে ওঠা বাকী শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৪ রাউন্ডের খেলায় বেশ কয়েকবার শীর্ষে উঠে আসেন এই শ্যুটার। ১৬তম রাউন্ডে থেকে স্বর্ণের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় অস্ট্রেলিয়ার স্যাম্পসন, ভারতের রাভি কুমার আর আবদুল্লাহ হেল বাকীর মধ্যে। তবে ২১ তম রাউন্ড শেষে ২০৪.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে ছিটকে যান ভারতের কুমার।

শেষ রাউন্ডে স্যাম্পসনের বাজে শটে বাকির সম্ভাবনা উজ্জল জয়। স্বর্ণ জয়ের জন্য ১০.১ স্কেরের প্রয়োজন হলেও ৯.৭ স্কোর করতে সমর্থ হন বাকী। ফলে ২৪৫ স্কোর নিয়ে স্বর্ণ জেতেন অস্ট্রেলিয়ার স্যাম্পসন। আর ২৪৪.৭ স্কোর নিয়ে ২০১৪ কমনওয়েলথ গেমসের মত এবারও রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হয় বাকীকে।

এদিকে বাকীর সাফল্যের সকালে ব্যর্থ হয়ছেন দুই নারী শ্যুটার আরমিন আশা ও আরদিনা ফেরদৌস। দুইজনই বাদ পড়েছেন ১০ মিটার এয়ার পিস্তলের বাছাই থেকে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ