মেসির হ্যাটট্রি : লা লিগায় অপরাজিতর রেকর্ড স্পর্শ বাসার (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে জয় অব্যাহত বার্সার। সৌজন্যে লিওনেল মেসির হ্যাটট্রিক। লা লিগার ম্যাচে শনিবার লেগানেসের মুখোমুখি হয়েছিল বার্সা। শুরু থেকেই আক্রমণ করতে থাকে সুয়ারেজরা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না।

তবে যে দলে মেসির মতো খেলোয়াড় থাকে তখন চিন্তা কিসের। ম্যাচের ২৭ মিনিটে নিজের এবং দলের হয়ে প্রথম গোল, ফুটবলের রাজপুত্রের। ফ্রি-কিকে বিশ্বমানের গোল। এই গোলের সুবাদে লা লিগায় এক মৌসুমে ফ্রি কিকে করে ফেললেন ৬ গোল।

এর আগে ২০০৬-২০০৭ মৌসুমে এই কৃতিত্ব গড়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহো। এগিয়ে গিয়ে আক্রমণ বাড়াতে থাকে কাতালান জায়েন্টরা। ব্যবধান বাড়াতে অবশ্য বেশিক্ষণ লাগেনি। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফের গোল বার্সেলোনার। সৌজন্যে সেই লিও মেসি। মেসির জোড়া গোলে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর লক্ষ্যে খোলস ছেড়ে বেরিয়ে আসে লেগানেস। আক্রমণের চাপ বাড়াতে থাকে তারা। যার ফল ৬৯ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে ব্যবধান কমান, নাবিল এল ঝার। গোল হজম করে প্রতি আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা করে বার্সেলোনাও। যার ফল, ম্যাচের শেষ দিকে দলের হয়ে তৃতীয় গোল সথে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন মেসি।

এই জয়ের ফলে লা লিগায় ৩৮ ম্যাচ অপরাজিত থেকে, তারা ছুঁয়ে ফেলল ১৯৭৮-১৯৮০ মৌসুমে রেয়াল সোসিয়াদের করা এই রেকর্ডটি। রেকর্ড ভাঙতে আর দরকার একটা ম্যাচ।

https://youtu.be/9sQklXPNdtI?t=123

এ জাতীয় আরও খবর

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ