শচীনের সঙ্গে কাটার মাস্টার

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইিপএল) এবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। আজ শনিবার আসরের উদ্বোধনী দিনে তাঁর দল মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।

তাঁর আগে গতকাল রাতে অনুষ্ঠানে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা হয়ে যায় মুস্তাফিজের। ভারতীয় এই কিংবদিন্তর সঙ্গে ছবি তুলতে মোটেও ভুল করেননি কাটার মাস্টার। সেই ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন এই বাংলাদেশি পেসার।

এদিকে মুস্তাফিজ তাঁর দলের সমর্থন চেয়েছেন সবার কাছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আশা করছি, সবাই আমাদের দলকে সমর্থন দেবেন। শুধু মুস্তাফিজ নয়, গোটা দলকে সমর্থন দিন—এটাই আমার আশা।’

এর আগে নিজের প্রথম আইপিএলে মাঠে নেমেই মুস্তাফিজ পেয়েছিলেন শিরোপার স্বাদ। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ২০১৫ সালে দারুণ সাফল্য পেলেও পরের বছর অবশ্য একটি মাত্র ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন। সেসব পেছনে ফেলে এবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলের ১১তম আসরে নতুন শুরু করতে যাচ্ছেন।

আইপিএলের নবম আসরে ১৬ ম্যাচে উইকেট নিয়েছিলেন ১৭টি। সেরা বোলিং ছিল ১৬ রান দিয়ে তিন উইকেট। তবে সবচেয়ে দারুণ নৈপুণ্যটা বোধহয় দেখিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষের ম্যাচে। চার ওভারে মাত্র নয় রান দিয়ে পাঞ্জাব ব্যাটসম্যানদের নাচিয়ে নিয়েছিলেন দুই উইকেট। সে ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নিতে তাই নির্বাচকদের আর তেমন কোনো কষ্টই হয়নি।

এ জাতীয় আরও খবর

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ