রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট জেতার ক্ষমতা নেই বাংলাদেশের : রবি শাস্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : একটি বা দুটি সেশনে বাংলাদেশের ভালো করার সক্ষমতা আছে। তবে টেস্ট জিততে বা আধিপত্য বিস্তার করতে একদিন, দু’দিন বা তিনদিন ভালো করার সামর্থ্য তাদের নেই। মন্তব্য করলেন ভারতীয় দলের সাবেক পরিচালক রবি শাস্ত্রী।

বৃহস্পতিবার হায়দরাবাদে ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। তার আগে স্পোর্টস অ্যাপারেল ব্র্যান্ড জাভিনের প্রচারণা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করলেন।

রবি শাস্ত্রী বলেন, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ খুবই ভালো দল। এই ফরম্যাটের প্রতি অধিক মনোযোগ দেয়ার কারণেই ভালো করছে তারা। তবে টেস্টে তারা খুব একটা ভালো করছে না। বিষয়টির প্রতি বেশ যত্নবান না হবার কারণেই হয়তো এমনটি হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের আরো টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞ হলেই তারা এই ফরম্যাটে সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি ভীষণ আবেগপ্রবণ উল্লেখ করে বিচক্ষণ এই ক্রিকেটবোদ্ধা বলেন, বাংলাদেশ দলে অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে। তাদের দক্ষতা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলার উপায় নেই। খেলাটির প্রতি দেশটির মানুষে আবেগ অকল্পনীয়।

সর্বোপরি তার আশা, বাংলাদেশ-ভারত টেস্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এ নিয়ে ৫৪ বছরের এই ক্রিকেটার বলেন, বাংলাদেশের সামনে ভালো সুযোগ এসেছে। সংক্ষিপ্ত ফরম্যাটে তারা এখন লড়াকু দল। ভারত তাদের হালকাভাবে নিচ্ছে না। জেতার জন্য মরিয়া তারা। আশা করছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট হবে। একটি প্রতিযোগিতাপূর্ণ টেস্ট যেমন হয়, ঠিক তেমনটিই হবে।

এ জাতীয় আরও খবর

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী