,

সেই অতীত নিয়ে কাঁদলেন সানি!

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান বলিউড তারকা সানি লিওন। একেক সময় এক এক শিরোনামে খবরের পাতায় উঠে এসেছেন তিনি। এবার একটু আলাদা ভাবে শিরোনাম হলেন তিনি। কোনো রোমান্স বা অভিনয়ে নয়, বাস্তবেই কেঁদে বুক ভাসিয়েছেন সানি লিওন।

তার আবেদনময়ী বহু ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সানিকে হাসতে দেখেছেন, রোমান্স করতে দেখেছেন; কিন্তু কখনও কি কাঁদতে দেখেছেন?

সম্প্রতি তার এক সাক্ষাৎকার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আলোচিত ওই সাক্ষাৎকারে তার অতীত জীবন নিয়ে কথা তুললে কেঁদে ফেলেন তিনি।

সানি লিওনের বায়োপিক নির্মিত হচ্ছে। আর সেই সিনেমার শুটিংয়ে অভিনয় করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন তিনি। পুরনো সেসব দিনের কথা মনে করে শুটিংয়ের একপর্যায়ে সানি হাউমাউ করে কেঁদে ফেলেন।

সানি জানিয়েছেন, শুটিংয়ের সময় এমন বহু সময় গেছে যখন তিনি অভিনয় করতে গিয়ে আবেগে ভেসে গেছেন। শুটিংয়ের প্রথম দিকে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে যত শুটিং এগিয়েছে, ততই পুরনো অনেক কথা মনে পড়েছে। আর সে জন্যই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন নিজের কাজের কথা তার বাবাকে জানান, আর তার বাবা সেটি শুনে ভেঙে পড়েন। এ দৃশ্য শুট করার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি সানি। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েছিলেন।

ওই সময় শুটিং সেটে উপস্থিত ছিলেন স্বামী ড্যানিয়েল। তিনিই সানিকে সান্ত্বনা দেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে