রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের আরেকটি তালিকা দেওয়া হবে মিয়ানমারকে

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি তালিকা দেওয়া হয়েছিল কিছুদিন আগেই। তবে তার অধিকাংশই মিয়ানমার গ্রহণ করেনি। এবার বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি তালিকা দেওয়া হবে মিয়ানমারকে। এবারের তালিকায় ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গার নাম থাকবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত দ্বিতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রস্তুতিমূলক সভায় রোহিঙ্গাদের তালিকা পাঠানোর এ সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে তার দফতরে ওই বৈঠকটি হয়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার যুগ্ম সচিব মোহাম্মদ আবুল কালাম বলেন, যাচাইয়ের পর মিয়ানমারের কাছ থেকে প্রথম তালিকায় যে নামগুলো পেয়েছি, সেগুলো নিয়ে কাজ করা হবে।

এর পাশাপাশি মিয়ানমারের কাছে দ্বিতীয় তালিকা তৈরির কাজ হচ্ছে। একটি তালিকা দেয়ার পাশাপাশি আরেকটি তালিকা করে তা দেয়া হবে। এটি চলমান একটি প্রক্রিয়া। তিনি জানান, দ্বিতীয় তালিকায় ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গার নাম থাকবে। মিয়ানমার যাচাই শেষে রোহিঙ্গাদের নাম পরিবারভিত্তিক করেছে কিনা, জানতে চাইলে প্রত্যাবাসন কমিশনার বলেন, ‘আমরা এটি খতিয়ে দেখব।’

১৬ ফেব্রুয়ারি দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ১ হাজার ৬৭৩টি পরিবারের ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার প্রথম তালিকা মিয়ানমারকে দেয়। এ পর্যন্ত মিয়ানমার ৫৭০ রোহিঙ্গার নাম যাচাই করে বাংলাদেশকে তাদের গ্রহণযোগ্য তালিকা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ