রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে সাকিবের আড্ডা, আপ্যায়ন

news-image

সাকিব আল হাসানের ভক্তের তালিকার বাইরে নন রাষ্ট্রপতি আবদুল হামিদও। কিন্তু তার পক্ষে তো আর যখন তখন যেখানে সেখানে গিয়ে ‘সাকিব তৃষ্ণা’ মেটানো সম্ভব নয়। তাই নিজেই ডেকে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডারকে।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে বঙ্গভবন ঘুরে এসেছেন সাকিব আল হাসান। ছিল রাতের খাবারের দাওয়াত। আর আপ্যায়নের আগে পরে হয় আড্ডাও।

রসিক মানুষ রাষ্ট্রপতি। যে কাউকে মুগ্ধ করতে পারেন, মনে এনে দেন খুশির হাওয়া। অন্যদিকে সাকিবের সঙ্গে সময় কাটানো মানেই এক ধরনের তৃপ্তির ছোঁয়া লাগে হৃদয়ে। ‍এই অনুষ্ঠানে তাই দুই পক্ষই একে অন্যের হৃদয় জিতে ফিরেছে।

বুধবার দুপুরের দিকে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে এ খবর দিয়েছেন সাকিবপত্নী শিশির।

সাকিবের স্ত্রী লেখেন, ‘গত রাতে সম্মানিত রাষ্ট্রপতির ডিনারের দাওয়াতে বঙ্গভবনে। পৃথিবীর নম্র মানুষদের মধ্যে তিনি একজন।’

পোস্ট করা চারটি ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি এবং তার স্ত্রীর সঙ্গে ছবি তুলেছে সাকিবের পরিবার। অন্য একটি ছবিতে খাবার টেবিলে বসা সাকিবের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি।

দরবার হলে রাষ্ট্রপতির চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকার স্মৃতি বাঁধাই করে রাখার কাজটিও করে এসেছে সাকিব সম্পতি। সেখানে দুই জনে দাঁড়িয়েও একটি ছবি তুলেছেন তারা।

সাকিব কন্যা আলাইনার অবশ্য মন পড়েছিল অন্য জায়গায়। বয়সী রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপতি ভবনেও সে ঠিকই খুঁজে নিয়েছে তার বয়সী দুই সাথী। তাদের সঙ্গেই সময় কাটিয়েছে সে।

এর আগে গত ২২ মার্চ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র পাওয়ার উদযাপন অনুষ্ঠানে সাকিব আল হাসানের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় মাশরাফিকেও স্নেহ করেন প্রধানমন্ত্রী।

এছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং সাধারণ সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে দাওয়াত পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ