রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের একার পক্ষে দুর্নীতি বন্ধ সম্ভব নয় : ইকবাল মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব সেক্টরের দুর্নীতি দমনে আপামোর জনগোষ্ঠী যদি সচেতন ও আন্তরিক না হন তাহলে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এজন্য সবাইকে এ সামাজিকব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হলে অর্থপাচার রোধ করতে হবে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতি দমন সপ্তাহ-২০১৮ উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

দুদক চেয়্যারম্যান বলেন, যেকোনো উপায়ে দেশ থেকে অর্থপাচার রোধ করতে হবে আমাদের। বর্তমানে আমরা বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করছি। যারা দেশের অর্থ বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি প্রতিরোধ সকলের সমর্থন ছাড়া সম্ভব না। তাই আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, শিক্ষাখাতে যারা দুর্নীতি করবে তাদের কোনোরকম ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের দুর্নীতি কিছুটা কমলেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। শিক্ষা, স্বাস্থ্য যেকোনো পরিসেবায় দুর্নীতি প্রতিরোধে দুদক কাজ করবে বলেও জানান তিনি। মানববন্ধনে দুদক পরিচালক নাসিম আনোয়ারসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিতি ছিলেন। সাত দিনব্যাপী এ আয়োজনে বুধবার তৃতীয় দিনে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন করে দুদক।

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’