রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আইপিইউকে পাশে চায় বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নকে (আইপিইউ) পাশে থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের ১৩৮তম সম্মেলনে মঙ্গলবার আবারও এ আহ্বান জানানো হয়।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা চীফ হুইপ আ স ম ফিরোজ বলেন, রোহিঙ্গাদের অবশ্যই পূর্ণ মর্যাদায় ও নিরাপদে তাদের নিজ বাসভূমিতে ফিরিয়ে নিতে হবে। এজন্য আমরা রোহিঙ্গা সমস্যার মূল থেকে সমাধান না হওয়া পর্যন্ত সকল আইপিইউ সদস্য দেশের প্রতি বাংলাদেশের পাশে থেকে বিশ্ব জনমত গঠন করার আহ্বান জানাই। বাংলাদেশ বিশ্বাস করে, আইপিইউ’র সংসদ সদস্যরা একত্রিত থাকলে বিশ্বের বাস্তুভিটাহীন নিপীড়িত মানুষগুলোর সমস্যা সমাধান সম্ভব।

সংসদ সচিবালয় জানায়, মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ‘স্ট্রেংদেনিং দ্যা গ্লোবাল রেজিম ফর মাইগ্রেন্ট অ্যান্ড রিফুজিস’ বিষয়ের ওপর সাধারণ আলোচনায় তিনি এ আহ্বান জানান।

আ স ম ফিরোজ বলেন, মিয়ানমারে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি নির্মম নির্যাতন ও তাদের নিজস্ব ভিটামাটি থেকে বিতাড়িত হওয়ার বিষয়ে বিশ্ব সম্প্রদায় অবগত আছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এ পরিস্থিতিকে “টেক্সট বুক অন ক্রিমিনাল অব এথনিক ক্লিনজিং” অভিধায় আখ্যায়িত করেছেন।

এসময় আইপিইউ সদস্য দেশগুলোকে সার্বজনীন বিশ্বমানবাধিকার লঙ্খনকারী দেশের বিরুদ্ধে একত্রিত থাকার আহ্বান জানান চীফ হুইপ।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার