,

ঈদে প্রবাসীরা বিপুল অর্থ পাঠিয়েছেন

imagesঈদুল আজহা ও দুর্গাপূজার আগে প্রবাসী বাংলাদেশিরা তাদের আত্মীয়স্বজনের কাছে বিপুল পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী-আয় পাঠিয়েছে। তাই গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছে মোট ১৩২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

আগের বছরের একই সময় প্রবাসী-আয় এসেছিল ১০৩ কোটি ডলার। আর চলতি বছরের আগস্ট মাসে প্রবাসী-আয় আসে ১১৭ কোটি ডলার। এ হিসাবে আগের মাস কিংবা আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী-আয় বেড়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ১৯৮ কোটি ডলার।

সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, প্রতিবছরই তার আগের বছরের তুলনায় রেমিটেন্স বাড়ে। তবে গত অর্থবছর এর ব্যতিক্রম হয়েছে। দীর্ঘ ১৩ বছর পর গত অর্থবছরে আগের বছরের তুলনায় রেমিটেন্স কম আসে ২৩ কোটি ডলার বা ১ দশমিক ৬১ শতাংশ। এর আগে ২০০০-০১ অর্থবছরে তার আগের বছরের চেয়ে ছয় কোটি ৭২ লাখ ডলার রেমিটেন্স কম এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট ৩৯৮ কোটি ডলারের সমপরিমাণ ​রেমিটেন্স প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা পাঠান ৩২৭ কোটি ডলার। ফলে আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার প্রবাসীরা ৭১ কোটি ডলার বা ২১ দশমিক ৭১ শতাংশ বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি