রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহকর্মীকে ধর্ষণ-হত্যা: রংপুরে এএসআই ও স্ত্রীর যাবজ্জীবন

news-image

রংপুর প্রতিনিধি : পনের বছর আগে গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা মামলায় সাবেক এক পুলিশের সাবেক এএসআই ও তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।

রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাবিদ হোসাইন এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার রফিক হাছনাইন জানান।

দণ্ডিতরা হলেন রংপুর নগরীরর তালুক রঘু গ্রামের আলতাফ আলী ও তার স্ত্রী ছালেহা খাতুন। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা এবং অপহরণের দায়ে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, তালুক রঘু গ্রামের মজিবর রহমানের মেয়ে মরজিনা খাতুন এএসআই আলতাফের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। ২০০৩ সালের ২৪ মে রাতে মনজিলাকে বাড়িতে ঘুমানোর কথা বলে ডেকে নিয়ে যান ছলেহা। এরপর মনজিলাকে আলতাফের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।

পরে মনজিলাকে ধর্ষণের পর হত্যা করে লাশ বাড়ির পাশে ধান ক্ষেতে ফেলে রাখা হয়।

এ ঘটনায় মনজিলার মা রাবেয়া খাতুন ২০১৩ সালের ২৬ মে অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। এজাহারে আলতাফ ও তার স্ত্রী ছালেহাকে আসামি করা হয়।

গ্রেপ্তারের পর এএসআই আলতাফকে সাময়িক বরখাস্ত করে পুলিশ প্রশাসন। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তারা। যুক্তিতর্কের দিন বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত শেষে ওই বছরের ৫ সেপ্টেম্বর আলতাফ ও ছালেহার বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার কাজ শুরু হয়।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার