,

রাজধানীর কদমতলীতে স্ত্রীর রগ কেটে দিয়েছে স্বামী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে স্ত্রী সুমি আক্তারের (২৮) পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে স্বামী মহিনের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে কদমতলীর খোরশেদ আলী সরদার রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

আহত সুমিকে প্রথমে শ্যামলীর একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুমির পিতা জাকির হোসেন জানান, পাঁচ বছর আগে তার মেয়ে ভালোবেসে বিয়ে করে মহিনকে। বিয়ের কিছুদিন পর তার স্বামী মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকসহ নানা কারণে গতরাতে ঘুমন্ত অবস্থায় সুমির বাম পায়ে গোড়ালির ওপর ধারালো অস্ত্র দিয়ে রগ কেটে ফেলে। ঘটনার পরপরই পালিয়ে যান মহিন।

কদমতলী থানার ওসি আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে