রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা-মেয়ের চরিত্রে রেবেকা-পপি

news-image

বিনোদন প্রতিবেদক : ক্যারিয়ারের শুরুতে নায়িকা হিসেবেই ছবিতে অভিনয় শুরু করেছিলেন রেবেকা। কালক্রমে তিনি এখন মায়ের চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে পপিও নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এখনও নায়িকা হয়েই কাজ করছেন। ক্যারিয়ারে দুজনই একসঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন।

কিন্তু মা-মেয়ের চরিত্রে এবারই প্রথম। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবিতে এবার দু’জনকে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে। বর্তমানে রাজধানীর উত্তরা ও বিএফডিসিতে ছবির টানা শুটিং চলছে। পপি প্রসঙ্গে রেবেকা বলেন, ‘পপি আমার ছোটবোনের মতো।

এর আগে বিভিন্ন চলচ্চিত্রে আমরা একসঙ্গে অভিনয় করেছি। তবে এবারই প্রথম পপি আমার মেয়ের চরিত্রে অভিনয় করছে। শুটিংয়ের সময়টা বেশ ভালো কাটছে। অভিনেত্রী হিসেবে পপি নিঃসন্দেহে অনেক ভালো। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।

অভিনয়ের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করে।’ পপি বলেন, ‘রেবেকা আপু খুব ভালো মনের একজন মানুষ। আমি তাকে ভীষণ পছন্দ করি।

শুটিংয়ে তিনি ভীষণ কেয়ারিং। যেহেতু তাকে সবসময় আপু বলেই সম্বোধন করি, তাই প্রথমদিকে সাহসী যোদ্ধায় অভিনয় করার সময় তাকে মা বলে ডাকতে কিছুটা সমস্যা হচ্ছিল। পরে অবশ্য তা ঠিক হয়ে গেছে। আশা করছি, সবমিলিয়ে সাহসী যোদ্ধা ভালো একটি ছবি হবে।’

এ জাতীয় আরও খবর

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী