,

শীতলক্ষ্যায় নৌকা ডুবিতে নিখোঁজ ৫, উদ্ধার চলছে

news-image

শীতলক্ষ্যায় নৌকা ডুবিতে নিখোঁজ ৫, উদ্ধার চলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার এ ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে।

নিখোঁজদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- রাজধানীর বাসাবো এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। রাত সাড়ে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে গেলে একটি বালুবাহী বলগেট পেছন থেকে এসে ওই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাতে থাকা ১৪ জনের মধ্যে ৯ জন সাঁতরিয়ে উপরে আসেন। পাঁচ জন নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। সাঁতরিয়ে বেঁচে যাওয়া মিরাজ মিয়া জানান, তাদের বন্ধু জাসিম মোহাম্মদ রাজিবসহ নিখোঁজ পাঁচজনের অপেক্ষায় রয়েছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে