রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের চুক্তির প্যাঁচে ১১ কোটি রুপি গচ্চা!

news-image

বিনোদন ডেস্ক : শুধু দল জেতান বলেই বিরাট কোহলিকে দলে টানেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর ব্র্যান্ডমূল্যের কথাও মাথায় রেখেছিল। কোহলিকে কাজে লাগিয়ে স্পনসরদের কাছ থেকে অর্থ কামানোর কথা ভালোভাবেই মাথায় রেখেছিল দলটি। এ কারণে চুক্তিতে বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছিল বেঙ্গালুরু। এমনই এক শর্তের কারণে ১১ কোটি রুপি গচ্চা দিতে হয়েছে তাদের।

গোআইবিবোডটকম একটি প্রস্তাব নিয়ে এসেছিল বেঙ্গালুরুর কাছে। তাদের একটি বিজ্ঞাপনে কোহলিকে দেখাবে তারা, এর বিনিময়ে ১১ কোটি রুপি পাবে দলটি। কিন্তু সে প্রস্তাব না করে দিয়েছেন কোহলি। কারণ, কোহলির বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের।
এটুকু পড়েই মাথায় আসতে পারে, কোহলিকে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কাজ করতে নিষেধ করে দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা? না, কোহলির দীপিকার সঙ্গে কাজ করতে এমন কোনো বাধা ছিল না। কিন্তু বেঙ্গালুরু কোহলির সঙ্গে চুক্তি করার সময় শর্ত দিয়েছিল, অন্য কোনো তারকার সঙ্গে একই বিজ্ঞাপনে থাকতে পারবেন না কোহলি। চুক্তি ভঙ্গের ঝামেলায় যেতে চাননি কোহলি, সরাসরি না করে দিয়েছেন।
নিজেদের দেওয়া শর্ত রক্ষা করতেই না করে দেওয়ায় বেঙ্গালুরুও এ ব্যাপারে কোহলিকে কিছু বলতে পারেনি। নিজেদের চুক্তির প্যাঁচে পড়ে ১১ কোটি রুপি গচ্চা দিতে হলো তাদের!

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ