রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরদেহের কফিন ধরে কাঁদলেন বিমানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত বাকি তিনজনের মরদেহ সরকারের পক্ষ থেকে গ্রহণ করার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল। মরদেহগুলো দেখার সময় বারবার চোখের পানি মুছছিলেন মন্ত্রী।

সাড়ে ৫টার সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল মরদেহের কফিনগুলো দেখেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী শাহজাহান কামাল। এ সময় কথা বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪টা ৫৫ মিনিটে মরদেহবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে আজ দুপুর ৩টা ১৫ মিনিটে নেপালের কাঠমান্ডু থেকে মরদেহগুলো ঢাকার পথে রওনা দেয়।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৬ বাংলাদেশি নিহত হয়।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার