রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে মেধাবীরা সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

news-image

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের সর্বোচ্চ সম্মান পাবেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে মেধাবীরা সুযোগ পাবেন।

বুধবার বিকেলে চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলে।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের বিশাল আত্মত্যাগের কারণেই আজ আমাদের এই দেশ। তাই তাঁদের অধিকার সবার আগে।

তিনি বলেন, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। এছাড়া তিনি বলেন, বর্তমানে ১ কোটি ৩০ লক্ষ মা-বোনের হাতে উপবৃত্তি পৌঁছে যাচ্ছে।

সমগ্র চট্টগ্রাম জুড়ে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চট্টগ্রামের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলে ডিজিটাল বাংলাদেশ আরো উন্নত হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ