,

সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত-৬

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘটায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২), তার মেয়ে মিম (৩), তার মা আকলিমা খাতুন, নূরবানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ থেকে একটি পিকআপ ভাড়া করে মনিরুজ্জামান খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়ের নামাজে জানাজায় অংশ নিতে। ফেরার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় পৌঁছলে খুলনাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও সাতজন আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে