রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : বালু ভরাট নিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষের আদালতে মামলাটি করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর পল্লবী থানার ওসিকে নির্দেশ দেন।

মামলায় ড. ইউনূস ছাড়াও আরও তিন জনকে এ মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন- গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের দুই কর্মকর্তা জহিরুল ইসলাম ও আসাদুজ্জামান।

বাদীর আইনজীবী ফেরদৌস আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের সঙ্গে বালু ভরাট নিয়ে প্রতারণা পূর্বক বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে এ মামলাটি করা হয়। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পল্লবী থানাকে নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজ গ্রামীণ টেলিকম ট্রাস্টের আশুলিয়ার জিরাবোর ঘোষবাগ এলাকায় বালু ভরাটের কাজ করেন। বালু ভরাট বাবদ গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে তার পাওনা ৬ কোটি ৮৫ হাজার ৮৯ হাজার ৪ টাকা। তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম বালু ভরাটের টাকা দেয়ার জন্য আসামিদের বলেন। তারা টাকা দিতে গড়িমসি করতে থাকেন। সর্বশেষ ১১ ফেব্রুয়ারি তাদের মধ্যে একটি সমঝোতা হয় টাকা দিবেন বলে। বাদী সমঝোতা অনুযায়ী তার টাকা চাইলে আসামিরা হুমকি প্রদান করেন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ