রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যার দুই বছর, বিচার দাবিতে মানববন্ধন

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দুই বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (২০ মার্চ)। দীর্ঘ দুই বছরেও তার খুনিরা শনাক্ত হয়নি, নেই মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি।

তনু হত্যার খুনি চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা।

কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা তনু হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে স্লোগান দেয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেনি তনু। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে তনুর মরদেহ পান।

পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবির পর ২০১৬ সালের ১ এপ্রিল থেকে মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ