,

‘এক কয়েদীর ডায়রি’ হয়তো ছিল জায়েদের স্ট্যান্টবাজি: মালেক আফসারী

news-image

বিনোদন প্রতিবেদক : গেল বছরের ডিসেম্বরে মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি। মুক্তির আগেই আলোচনায় উঠে আসে জায়েদ খান-পরীমণি অভিনীত এ ছবি। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেন জায়েদ। ছবিটি মুক্তির পরপরই জায়েদ খানের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় ‘এক কয়েদির ডায়রি’ নামে তিনি আরও একটি ছবি প্রযোজনা করবেন। আর পরিচালনা করবেন মালেক আফসারী। এমনকি ওই ছবির শ্যুটিং এ বছরের শুরুর দিকে শুরু হওয়ার কথা ছিল। অথচ তা আর হয়নি।

এ বিষয়ে মালেক আফসারী গণমাধ্যমকে বলেন, ‘এক কয়েদির ডায়রি’ কখন শুরু হবে বা আদৌ হবে কী না- তা আমার জানা নেই। এমনও হতে পারে এটা হয়তো স্ট্যান্টবাজি ছিল।

তিনি আরও বলেন, একটা পোস্টার বানাতে খুব একটা খরচ করতে হয় না। আজকাল তো পোস্টার বানালেই ছবির কথা চলে আসে। আমি জানি না এ ছবির ভবিষ্যত কী।

নিজের কাজের ধরন সম্পর্কে মালেক আফসারী বলেন, ‘আমি প্রযোজকের পিছনে ঘুরি না। এ পর্যন্ত দুই ডজন ছবি বানিয়েছি। কেউ বলতে পারবে না কোনো ছবি তৈরির জন্য প্রযোজকের পিছনে পিছনে ঘুরেছি। তার কাছেই জিজ্ঞেস করুন কেন ছবির কাজ শুরু হচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে