,

ফের স্ট্রোক, লাইফ সাপোর্টে পাইলট আবিদের স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা বিমানের নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আজ সোমবার সকালে আবারও স্ট্রোক করলে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

হাসপাতালের ইনফরমেশন ডেস্কের কর্মকর্তা শিহাব এ তথ্য নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, তার (আফসানা খানম) অবস্থা ক্রিটিক্যাল। সকালে আবারও তিনি স্ট্রোক করেছেন। তাকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গতকাল রোববার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করেন পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। পরে পরিবারের সদস্যরা তাকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করেন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় সেখানে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

আফসানা খানমের বাবা ড. এমএ কাশেম শেখ রোববার বিকেলে সাংবাদিকদের জানান, তিনি আইসিইউতে মেয়েকে দেখে এসেছেন। তার অবস্থা ভালো।

গত ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় পাইলট আবিদ সুলতানকে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও একদিন পর ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে