রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে শার্ট খুলে দেখাতে বলেছিলেন পরিচালক : জেনিফার

news-image

বিনোদন ডেস্ক : জেনিফার লোপেজ হলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি কার সঙ্গে কাজ করবেন, তা তিনি নিজেই ঠিক করতে পারেন। কার অফার নেবেন আর কাকে ফিরিয়ে দেবেন সেটাও তার সিদ্ধান্ত। তবে ক্যারিয়ারের এই জায়গায় আসার জন্য কম লড়াই করতে হয়নি তাকে। এবার মুখ খুললেন তিনি।

আগেও কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছেন তিনি। এবার এক সাক্ষাৎকারে বিস্ফোরক কথা জানালেন জেনিফার লোপেজ। ‘হারপারস বাজার’পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অন্যরা যেভাবে হেনস্তার শিকার হয়, আমার সঙ্গে তেমনটা হয়নি। বরং একজন ডিরেক্টর আমাকে সোজাসুজি বলেছিলেন, শার্ট খুলে দেখাও। কিন্তু আমি তা করিনি।’

লোপেজ আরও বলেন, কিভাবে মেয়েরা কেরিয়ার বাঁচাতে দিনের পরদিন চুপ করে থাকেন। তাকেও এর প্রতিবাদ জানাতে অনেক সাহস জোগাতে হয়েছিল। তিনিও প্রথমে ভেবেছিলেন যে তার ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে। তবুও সাহস করে রুখে দাঁড়িয়েছিলেন।

এছাড়া বিয়ে, রোমান্স নিয়েও এই সাক্ষাৎকারে কথা বলেছেন লোপেজ। বিয়েতেই বিশ্বাস করেন অভিনেত্রী। মার্ক অ্যান্টনির সঙ্গে ব্রেক আপের পর বর্তমানে আলেক্স রডরিজের সঙ্গে ডেট করছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা দু’জন দু’জনকে ভীষণ ভালোভাবে বোঝেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ