রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শহিদের সঙ্গে ঐশ্বরিয়ার রোমান্স

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিলো সুপারহিট ছবি ‘তাল’। সেখানে নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে একটি নাচের মঞ্চে দেখা গিয়েছিলো শহীদ কাপুরকে। এর বাইরে দুজনকে সিনেমাতে একসঙ্গে দেখার সুযোগ পাননি তাদের ভক্তরা।

সেই আক্ষেপ এবার ফুরাতে চললো। বলিউডের পর্দায় রোমান্সের নতুন রসায়ন নিয়ে হাজির হচ্ছেন শহীদ কাপুর ও ঐশ্বরিয়া রাই। এই চমকপ্রদ খবরই জানা গেল ভারতীয় গণমাধ্যমের বরাতে। জানা গেছে, ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও কৌন থি?’ সিনেমার রিমেক নির্মাণ করতে যাচ্ছে প্রেরণা আরোরা ও অর্জুন কাপুরের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট। এতে দেখা যেতে পারে শহিদ-ঐশ্বরিয়ার রোমান্স।

এর আগে রুস্তম, টয়লেট : এক প্রেম কথা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট। এছাড়া এ প্রতিষ্ঠানের হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। ‘ও কৌন থি?’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন মনোজ কুমার ও সাধনা। সিনেমাটির ‘লাগ যা গলে’ ও ‘ন্যায়না বারষে রিমঝিম’ গান দুটি এখনো দর্শকের হৃদয়ে শিহরণ জাগায়। দুটি গানই গেয়েছেন লতা মঙ্গেশকর।

প্রযোজক প্রেরণা আরোরা বলেন, ‘যখন আমাদের রিমেকের সত্ত্ব নেয়ার প্রয়োজন হয়, আমরা গান দুটি নিয়ে ভেবেছি। এই গান দুটিই ‘ও কৌন থি?’ সিনেমার প্রাণ। এগুলো ছাড়া সিনেমাটি কল্পনা করা যায় না। এ ছাড়া কালজয়ী এ সিনেমায় ফুটে উঠেছে সাধনাজি, লতাজি ও মনোজজির সৌন্দর্য, যারা সবাই সত্যিকারের কিংবদন্তি। তখন এরকম একটি সিনেমা পেয়েছি, তাই রিমেকটি তাদের প্রতি আমাদের সম্মাননা।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ