রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য কনক কান্তি বড়ুয়া

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

এই চিকিৎসা বিদ্যাপীঠের নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি বিভাগের ডিনের দায়িত্ব পালন করে আসা ডা. কনক শুক্রবার বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবারই তাকে নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে।

আওয়ামী লীগ সমর্থক পেশাজীবীদের নেতা অধ্যাপক কনক কান্তি বড়ুয়া উপাচার্য পদে অধ্যাপক কামরুল হাসান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

তার মেয়াদ শেষে আগামী ২৪ মার্চ থেকে তিন বছরের জন্য ভিসির দায়িত্ব পালন করবেন অধ্যাপক কনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯৭৭ সালে এমবিবিএস করা এই চিকিৎসক বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর সভাপতি।

তিনি বাংলাদেশ মেডিকেলে অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রথম সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ