রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার জুটি বাঁধলেন ইমন-পপি

news-image

বিনোদন ডেস্ক : আবারও এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন নায়ক ইমন ও পপি। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এটি তাদের জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাদেরকে ২০১১ সালে জি সরকারের ‘গার্মেন্টস কন্যা’য় একসাথে দেখা গিয়েছিল।

‘সাহসী যোদ্ধা’ সিনেমাটিতে ইমন ও পপি যথাক্রমে একজন আয়কর কর্মকর্তা এবং পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।

ছবিটি সম্পর্কে ইমন জানান, ‘এমন একটি চরিত্রে কাজ করে আমার ভালো লাগছে। মৌলিক গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ছবিটি। আমাদের সমাজের প্রেক্ষাপট উঠে আসবে গল্পে। আশা করি, আমাদের এই ছবি দেখে বাংলাদেশের সৎ সরকারি অফিসাররা উৎসাহ পাবেন। সময় উপযোগী মেকিং হচ্ছে, সব মিলিয়ে ভালো একটা ছবি হচ্ছে সাহসী যোদ্ধা।’

‘সাহসী যোদ্ধা’ ছবিতে ইমন ও শিরিন শিলা ছাড়া আরো অভিনয় করছেন আমিন খান, পপি, অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’