রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতীতের মতো বাক্স কাড়াকাড়ির দিন শেষ : তোফায়েল

news-image

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা সহায়ক সরকার চায় তাদের স্বপ্ন কখনও পূরণ হবে না। আগামী নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে। নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা। তাই অতীতের মতো ব্যালট বাক্স কাড়াকাড়ি করে জেতার দিন শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

বুধবার সন্ধ্যায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত কয়েক হাজার নতুন ও নবায়নকৃত সদস্যদের কাছে নৌকার পক্ষে ভোট চান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা নির্বাচনের বছর। জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ-নিরপেক্ষ, ক্ষমতাসীন সরকারের অধীনে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আশা করি, সব দল সে নির্বাচনে অংশ নেবে। বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে, আবার যদি ভুল করে, তাহলে অস্তিত্ব সংকটে পড়বে তারা। কেউ যদি নির্বাচন না করে আমাদের কিছু করার নেই।

বাণিজ্যমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন। যার যাকে ভালো লাগবে, তিনি তাকে ভোট দেবেন, এটিই প্রত্যাশা। আমি কখনোই আপনাদের কাছে ভোট চাই না। আমি ভোট চাই নৌকার জন্য।

পৌরসভা আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্যাহ নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ