,

কিশোরগঞ্জে নববধূকে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : মেহেদীর রঙ না শুকাতেই শ্বশুরবাড়ির লোকজনের দেয়া আগুনে মৃত্যুর সঙ্গে সাতদিন লড়ে না ফেরার দেশে চলে গেলেন নববধূ মুক্তা আক্তার (১৮)।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার করুন মৃত্যু হয়। মুক্তা জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম ভাটি গাংগাটিয়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে রফিকুল ইসলামের স্ত্রী।

মাত্র আড়াই মাস আগে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বামুনকান্দি গ্রামের মৃত ছনু মিয়া ও লুৎফুন্নেছা দম্পতির মেয়ে মুক্তা আক্তার প্রেম করে রফিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

নিহতের পরিবারের দাবি যৌতুকের দাবিতে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে মুক্তাকে পুড়িয়ে মারা হয়েছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় মুক্তার স্বামী রফিককে (২৪) আটক করেছে করিমগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, মুক্তার মৃত্যুর পর তার স্বামী রফিককে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে