রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিচ্ছে ফেসবুক!

news-image

মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরাসরি ভূমিকা রাখছে।এমনটাই অভিযোগ করেছে জাতিসংঘ।

রাখাইনে গণহত্যার তদন্তে গঠিত জাতিসংঘের একটি টিম সোমবার অভিযোগ করে, সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের মধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে।

মিয়ানমারে জাতিসংঘের স্বাধীন তথ্য-অনুসন্ধানী মিশনের চেয়ারম্যান মারজুকি ডারুসম্যান বলেন, ‘আপনি যদি চান, তবে ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে উগ্রতা, ক্ষোভ ও সংঘাত বিস্তারে ভূমিকা রাখতে পারেন।’

তিনি বলেন, ‘ঘৃণা-বিদ্বেষ অবশ্যই সেসবের একটি অংশ হিসেবে ছড়িয়ে দেয়া হচ্ছে। ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।’

অন্যদিকে, মঙ্গলবার বিবিসিকে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তাদের প্লাটফর্মে ঘৃণা বিস্তারের সুযোগ নেই। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ