,

চিরচেনা ক্যাম্পাসে ফিরছেন জাফর ইকবাল

news-image

সিলেট প্রতিনিধি : চিরচেনা শাবি ক্যাম্পাসে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কথা সাহিত্যিক অধ্যাপক ড. জাফর ইকবাল। ১১ দিন পর চিকিৎসা শেষে আজ বুধবার ঢাকা থেকে রওনা হয়ে দুপুরের দিকে সিলেট পৌঁছাবেন তিনি। দুপুর পৌনে ১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, জাফর ইকবালের ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা। জাফর ইকবালকে ক্যম্পাসের ‘ব্র্যান্ডম্যান’ উল্লেখ করে আজ তারা তাকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত।

জানা গেছে, বিকেল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের মুক্ত মঞ্চে আসবেন তিনি। যেখানে গত ৩ মার্চ হামলার শিকার হন তিনি ওই স্থানে দাঁড়িয়েই শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন তিনি। শিক্ষার্থীদের নিয়ে আবারও মেতে উঠবেন তিনি- এমন প্রত্যাশা সবার।

পরিবারের বরাত দিয়ে শাবিপ্রবির রেজিস্ট্রার ইশাফকুল হোসেন জানান, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসা ছাড়পত্র পাওয়ার পর আজ দুপুরে তিনি সিলেট পৌঁছাবেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ছুরিকাঘাতে তিনি আহত হন। এরপর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। সেখানে প্রায় ১১ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে