রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরুপের তাস হিসেবে ব্যবহার হচ্ছে শাকিব!

news-image

বিনোদন প্রতিবেদক : বছর দুয়েক হলো কলকাতার চলচ্চিত্র অঙ্গনে শাকিব খান বেশ পরিচিত। তবে সেই জনপ্রিয়তা বাংলাদেশে বাংলাদেশের মতো নন। তাকে মূলত ভারতীয় লগ্নি ঢাকায় প্রবেশের তুরুপের তাস হিসেবেই দেখছেন তারা। কারণ, তাদের নায়কদের সিনেমাও বাংলাদেশে সেভাবে চলছে না।

ভারতীয় প্রযোজকদের কাছে আগে ভরসা ছিল যৌথ প্রযোজনা। তবে নতুন নিয়মাবলী যুক্ত হওয়ায় এই পদ্ধতিতে প্রচুর ঝামেলা পোহাতে হয়। তাই আপাতত শাকিবকে নিয়ে নির্মিত ছবি বাংলাদেশে আসবে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সম্পাদিত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি সাফটার আওতায়।

অর্থাৎ, শাকিবকে নিজের দেশের দর্শকরা দেখবেন আমদানি করে! তবে যে চুক্তির বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ছিলেন শাকিব নিজেও সেই চুক্তিতেও তারই গা ভাসানো দেখে মুখ টিপে হাসছেন অনেকেই।

তবে, শাকিব বলতেই পারেন মূলত ‘হিন্দি’র আগ্রাসন নিয়ে ছিল আন্দোলন। তা সত্ত্বেও কলকাতার ‘আগ্রাসনের’ দায় তিনি এড়াতে পারবেন না। কারণ যৌথ প্রযোজনায় নতুন নীতিমালায় অনিয়মের সুযোগ না থাকায় এমনটা করছেন ভারতীয় লগ্নিকারকরা।

এদিকে চলচ্চিত্রপাড়ায় চলছে শাকিবের কলকাতায় স্থায়ী হওয়ার গুঞ্জন। কারণ, আবাসন ব্যবস্থার সুবিধার্থে এবার কলকাতাতে ফ্ল্যাট কিনছেন বলে শোনা যাচ্ছে।

দেশীয় প্রযোজনায় ‘নোলক’ বা ‘সুপার হিরো’ ছাড়া উল্লেখ করার মতো কোনো ছবি নেই শাকিবের হাতে। শাপলা মিডিয়ার কিছু ছবি তার হাতে থাকলেও ‘আমি নেতা হবো’র মান তাতে পানিই ঢেলেছে।

তবে হাতে আছে কলকাতার বড় বাজেটের কিছু ছবি। যা দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে ভারতীয় প্রযোজক, পরিচালক ও নায়িকারা। গো নিউজ২৪

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ