রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘থাগস অব হিন্দুস্তান’র শুটিংয়ের কাজে যোধপুর যান অমিতাভ বচ্চন। টানা ৭ দিনের শুটিং শেষে গতকাল সারারাত কাজ করেছেন তিনি। আজ মঙ্গলবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পরেন তিনি। বিষয়টি পরিচালক জানা মাত্রই প্রাথমিকভাবে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এর পরপরই মুম্বাইয়ের একদল চিকিৎসক শুটিং সেটে উপস্থিত হন। পরে অসুস্থ বিগ বিকে নিয়ে চার্টার্ড বিমানটি মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা হয়। এনডিটিভি’র প্রতিবদন থেকে এ তথ্য জানা যায়।

শুটিং সেট ত্যাগ করার কিছুক্ষণ পরই অমিতাভ ব্লগে লিখেন, ‘ঠিক আছে জনাব আমি হাসপাতালে যাই তাহলে।’
এদিকে ‘থাগস অব হিন্দুস্তান’র প্রডাকশন ইনচার্জ রাঘবেন্দ্র বলেন, ‘প্রথমে পাকস্থলীতে ব্যাথার কথা জানিয়েছেন স্যার। এছাড়া প্রচণ্ড গরমে খুব অসুস্থ দেখাচ্ছিল তাকে।’

তিনি আরও জানান, অসুস্থ অমিতাভকে নিয়ে চার্টার্ড বিমানটি ভারতীয় স্থানীয় সময় বেলা ১২টার সময় রওয়ানা হয়।

কিছুদিন আগেই নিজের পীঠ ব্যাথার কথা জানিয়ে ব্লগে একটি পোস্ট করেন অমিতাভ। এরপরই গত মাসে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে পাপারাজ্জির ক্যামেরায় তিনি ধরা পরেন।

অমিতাভের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আরও দেখা যাবে, আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতেমা সানা শেখকে। এছাড়া চলতি বছরের শেষের দিকে ‘১০২ নট আউট’ নামে আরেকটি সিনেমা মুক্তি পারে তার। এ ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে ঋষি কাপুরকে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ