,

সংলাপে সাড়া না দিলে পরিণতি ভালো হবে না : রিজভী

image_135246.rijvi-1 horijontalবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি আলোচনায় বসার জন্য সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছেন সরকার যদি তাতে সাড়া না দেয়, তাবে পরিণতি যা ঘটার তাই ঘটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী বলেন, যে যত বড়ই স্বৈরশাসক, একনায়ক বা ফ্যাসিস্ট সরকার হোক না কেন জনগণের ইচ্ছাকে সে কখনোই পাশ কাটিয়ে যেতে পারেন না। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

এ সময় তিনি আওয়ামী লীগের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হজ ও তাবলিগ জামাত নিয়ে করা মন্তব্যকে আওয়ামী লীগের সত্যিকার চরিত্রের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, এরশাদ সরকারও জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কিন্তু তিনি তা পারেননি হাসিনা সরকারও পারবে না।

রিজভী বলেন, হাসিনার অধীনে যেকোনো ধরনের নির্বাচনই হোক না কেন তা হবে ড্রয়িং রুমের নির্বাচন। সেটি বহুদলীয় গণতন্ত্রের নির্বাচন হতে পারে না। তাই ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল অংশগ্রহণ করলে কী পরিণতি হতো তা প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে।

পূর্বের দায়ের করা মিথ্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮৯ জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবিও জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বরকতউল্লাহ বুলু এবং সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ