রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা (ভিডিও)

news-image

নেপালে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।দেশটির একটি সংবাদ মাধ্যম বিকেল তিনটার দিকে জানিয়েছে, ওই বিমানটিতে ৭৮ জন আরোহী ছিল।

তবে এ ঘটনায় আরোহীদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচার্য জানান, সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন যাত্রী উদ্ধার করা হয়েছে। তাদেরকে জরুরিভাবে বেশ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, রানওয়ে থেকে ছিটকে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এটি বিমানবন্দরের কাছে ফুটবল মাঠে বিধ্বস্ত হয়।
বিমানটি আজ ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যায়। এটি দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন বন্দরে পৌঁছে।বন্দর কর্তৃপক্ষের কর্মী ও নেপালের সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ