রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেবরের বিয়েতে ভাবির আত্মহত্যা

news-image

বরিশাল প্রতিনিধি : দেবরের বিয়েতে গিয়ে বরিশাল সদর উপজেলার চাঁদপুরায় নাসরিন বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। শনিবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসরিন বেগম চাঁদপুরা ইউনিয়নের চর পত্তনিভাঙা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আমির হোসেন খানের দ্বিতীয় স্ত্রী। গত কয়েকবছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ঢাকায় বসবাস করছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন তার চাচাতো ভাই হিরার বিয়ে উপলক্ষ্যে স্ত্রী নাসরিনকে নিয়ে বরিশালে গ্রামের বাড়িতে আসেন। শনিবার বউভাত অনুষ্ঠান শেষে স্বজনরা ঘরে ফিরে দেখতে পান নাসরিন গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত আছে। এ সময় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার বলেন, খবর পেয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বজনদের দাবি অনুযায়ী ওই গৃহবধূ মানসিক রোগী ছিলেন এবং তিনি আত্মহত্যা করেছেন। তবে মরদেহ ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ