রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভিন্ন জগতে পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : এতদিন নায়িকা হয়ে পর্দা কাঁপিয়েছেন। এবার কাঁপাবেন প্রযোজনায়। বলছিলাম গ্ল্যামারকন্যা পরীমনির কথা। আসছে সোনার তরী মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে থাকছেন তিনি। প্রযোজক হয়ে কাজে নামার সব প্রস্তুতিও সেরে ফেলেছেন এ নায়িকা। আজ বিকেলে বিএফডিসি’র ৭ নম্বর ফ্লোরে এর আনুষ্ঠানিক ঘোষণা ও প্রতিষ্ঠানটির লগো উন্মোচন করবেন আলোচিত এই নায়িকা। এতে চলচ্চিত্রের গুণী ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করবেন। এর বেশি কিছু এই মুহূর্তে জানাতে চাননি পরীমনি। গত বছরের শেষের দিকে মালেক আফসারির পরিচালনায় নতুন সিনেমা প্রযোজনা করার ঘোষণা দিয়েছিলেন পরীমনি। নাম ঠিক না হওয়া এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান।

জানা যায়, পরীর প্রিয়কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ঠিক করেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ