রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন রণবীর–দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : রণবীর–দীপিকার বিয়ের দিন প্রায় ঠিক করে ফেলেছেন তাঁদের মা–বাবা। শোনা যাচ্ছে আগামী ৩–৪ মাসের মধ্যেই দুই হাত এক হচ্ছে। ইতিমধ্যেই নাকি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন দীপিকা। লন্ডনে রণবীরের মা–বাবার সঙ্গে চুটিয়ে শপিং করছেন তিনি। তবে শুটিং নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারছেননা রণবীর। জোয়া আখতারের ছবির শুটিং চলছে মুম্বাইয়ে।

জানা যায়, কয়েকদিন আগেই রণবীর এবং দীপিকার মা–বাবা পাকা কথা বলে এসেছেন। বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে রণবীরের বাড়িতে পাকা কথা বলতে গিয়েছিলেন দীপিকার মা–বাবা। ওরলিতে তাঁরা খাওয়া দাওয়াও সেরেছেন একসঙ্গে।

বিয়ের দিন নিয়ে এখনই কোনও তথ্য না দিলেও কোথায় বিয়ে হবে এই নিয়ে দুই পরিবারের মধ্যে মতভেদ রয়েছে। দীপিকার মা–বাবা চান বিরাট–আনুষ্কার ধাঁচে ডেসটিনেশন ওয়েডিং। অন্যদিকে রণবীরের মা–বাবা চাইছেন মুম্বাইয়ে পরিবারের সকলকে নিয়ে ধুমধাম করে ছেলের বিয়ে দিতে।

তবে দক্ষিণী মতেই যে তাঁদের বিয়ে হবে সে বিষয়টি নিশ্চিত। আর বিয়ের পর বলিউডের সেলিব্রেটিদের জন্য থাকবে গ্র্যান্ড রিসেপশন।

এ জাতীয় আরও খবর

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি