রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুপিসারে বিয়ে সারলেন রাজ-শুভশ্রী

news-image

জল্পনার অবসান। সাত পাকে বাঁধা পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী এবং টলিউড অভিনেত্রী শুভশ্রী। মঙ্গলবার আনন্দপুরে রাজের আরবানার ফ্ল্যাটে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে আংটি বদল করলেন এই জুটি। সারলেন বিয়েও। সূত্রের খবর, ১১ মে আনুষ্ঠানিক ভাবে বিয়ের অনুষ্ঠান হবে।

কয়েকমাস আগেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল দুই ‌তারকার বিচ্ছেদের খবর। সবাই যখন ভেবেছিলেন দু’‌জনের সম্পর্ক ভেঙে গেছে, তখনই জানা যায় রাজ-শুভশ্রী নাকি গোয়ায় বেড়াতে গিয়েছেন। যদিও কেউই সেটা স্বীকার করেননি তখন। আর এদিন একেবারে চুপিসাড়েই দু’জনে সেরে ফেললেন বিয়ে। ছাই রংয়ের ব্লেজার পরেছিলেন রাজ এবং ঘিয়ে রঙের লেহেঙ্গায় এদিন সেজেছিলেন শুভশ্রী।

একেবারে চুপিচুপি এদিন বিয়ে সেরেছেন রাজ-শুভশ্রী। প্রাথমিকভাবে বন্ধুদের নৈশভোজের আমন্ত্রণ জানালেও আর কোনও কিছু জানাননি রাজ। আর তারা এসেই জানতে পারেন যে, অবশেষে চারহাত এক হচ্ছে রাজ-শুভশ্রীর। এর আগে গত বছর সেপ্টেম্বরে শুভশ্রীর সঙ্গে রাজের সম্পর্কের নতুন পথ চলা শুরু হয়৷ এরপর দু’‌জনের সম্পর্কে নানা চড়াই-উতরাই এসেছে।

কখনও ঝগড়া আবার কখনও আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তীর উপস্থিতির কারণে দু’‌জনের মধ্যে মনমালিন্য দেখা দিয়েছিল। এরপর দু’জনের বিয়ের দিনও নাকি ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের পর দু’‌জনে কোথায় থাকবেন সেটাও ঠিক হয়ে যায়। কিন্তু গত বছরের শেষ দিকে পুরনো প্রেমিক রাজের সঙ্গে মিমির ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। কিন্তু এদিনের অনুষ্ঠান সেই সব বিতর্কে পানি ঢেলে দিল।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ