রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোলি উৎসবে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাখারী বাজারে হোলি উৎসবে কলেজছাত্র রণককে (১৭) ছুরিকাঘাত করে খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৫ মার্চ) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, হোলি উৎসবে কলেজছাত্র খুনের রহস্য উদঘাটন করা হয়েছে এবং জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ মার্চ) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ১ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে পুরান ঢাকার শাখারী বাজারে রণককে খুন করা হয়। মৃত রণক কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকার মো. শহিদ মিয়ার ছেলে। সে আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলো।

সে সময় রণকের বন্ধু মাসুম জানায়, রণকসহ তারা চার বন্ধু হলি উৎসব দেখতে পুরান ঢাকার শাখারী বাজার এলাকায় যায়। সেখানে কয়েকজন যুবক রণককে ছুরিকাঘাত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ