,

সানি লিওনের পরিবারে নতুন অতিথি

news-image

বিনোদন ডেস্ক : গত বছর নিশা কর ওয়েবারকে দত্তক নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। এবার পরিবারে আরো দুই নতুন সদস্যের আগমনের কথা জানালেন তারা।

৫ মার্চ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সানি লিখেছেন, ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা! ২০১৭ সালের ২১ জুন ওয়েবার ও আমি জানতে পারি খুব অল্প সময়ের মধ্যে আমরা তিন সন্তানের মা-বাবা হতে যাচ্ছি। আমরা একটি পরিবার গঠনের পরিকল্পনা করেছিলাম এবং অনেক বছর পর অ্যাশার সিং ওয়েবার, নোয়াহ সিং ওয়েবার এবং নিশা কর ওয়েবারকে নিয়ে আমাদের পরিবার পরিপূর্ণ হলো। আমাদের ছেলেরা কয়েক সপ্তাহ আগে জন্ম নিয়েছে কিন্তু আমার হৃদয়ে ও চোখে অনেক বছর আগে থেকেই রয়েছে। সৃষ্টিকর্তা আমাদের জন্য বিশেষ কিছুর পরিকল্পনা করেছিলেন এবং বড় একটি পরিবার দিয়েছেন। আমরা এখন তিন সন্তানের গর্বিত মা-বাবা। সবাইকে সারপ্রাইজ!’

গত বছর জুলাইয়ে মেয়ে নিশাকে দত্তক নেন সানি-ওয়েবার। এবার তারা দত্তক নাকি সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তা স্পষ্ট নয়। তবে নিশাকে দত্তক নেয়ার সময় সানি জানিয়েছিলেন, সন্তান নিজের হোক অথবা দত্তক নেয়া এটি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।

এ অভিনেত্রী বলেছিলেন, ‘আমি অন্যদের ব্যাপারে বলতে পারব না, কিন্তু আমাদের ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও মনে হয়না এটা আমাদের সন্তান নয়। আমাদের কাছে পরিবার শুরু করাই একটি বিষয় ছিল। আর ব্যস্ত শিডিউলের কারণে গর্ভধারণ করে সন্তান নেয়া সম্ভব নয়। তাই আমরা সন্তান দত্তক নেয়ার কথা ভেবেছিলাম।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে