রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেল ভ্রু কাঁপানো সেই প্রিয়ার প্রথম সিনেমা

news-image

শুক্রবার দক্ষিণ ভারতে মুক্তি পেল প্রিয়া প্রকাশ ভেরিয়ারের সেই আলোচিত ছবি ‘ওরু আদার লাভ’। মাত্র ২৯ ও ৩০ সেকেন্ডের দুটি ভিডিও তাকে রাতারাতি ইন্টারনেটের নতুন সেনসেশন বানিয়ে দিয়েছে। যদিও মালয়ালম ভাষার এই ছবির মূল নায়িকা নন প্রিয়া। তা সত্ত্বেও মুক্তির আগেই দুটি ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে।

ছবির ‘মাণিক্য মালারায়া পুভি’ শিরোনামের গানটি দিয়ে প্রথম নজর কাড়েন প্রিয়া। গানের একটি অংশে প্রিয়ার চোখ মারার দৃশ্যে দেখে বিমোহিত হয়ে পড়েন লাখো যুবক। নানা দিক থেকেই প্রশংসায় ভাসতে থাকেন প্রিয়া। পাশাপাশি হন সমালোচিতও। গানটির কথা মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করেছে উল্লেখ্য করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন হায়দরাবাদের মুসলিম যুবক আব্দুল মুকিদ ও তার বন্ধুরা।

পরে দুটি অভিযোগের বিরুদ্ধেই ভারতের শীর্ষ আদালতের দারস্থ হন অভিনেত্রী প্রিয়া এবং ‘ওরু আদার লাভ’ ছবির পরিচালক-প্রযোজক। তারা একজন শিল্পীর স্বাধীন ভাবপ্রকাশের দাবি জানান। সঙ্গে এও বলেন, ‘গানটির কথায় মহানবী(স.) ও তার বিবি খাদিজা (রা.) এর প্রেমের গুণকীর্তন করা হয়েছে।’

সবকিছু শুনে আদালত অভিনেত্রী প্রিয়াসহ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে হওয়া সব অভিযোগ থেকে তাদের মুক্তি দেয়। শুধু তাই নয়, আর কোনো রাজ্যই প্রিয়ার নামে ধর্মানুভূতির অভিযোগে মামলা করতে পারবে না বলেও সাফ জানিয়ে দেয়। তার আগেই প্রকাশ পায় প্রিয়ার আরও একটি ভিডিও।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার